বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন

সাত ধরনের শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে রোজিনা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৪ মে, ২০২১

নিউজ ডেস্ক: সদ্য কারগার থেকে মুক্ত প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে সাত শারীরিক সমস্যার কারণে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার স্বামী মনিরুল ইসলাম মিঠু।

রোববার (২৩ মে) সন্ধ্যায় স্কয়ার হাসপাতালের সামনে মনিরুল ইসলাম মিঠু সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

মনিরুল ইসলাম মিঠু বলেন, করোনার টিকা নেওয়ার পর রোজিনা কোনো বিশ্রাম নিতে পারেননি। তার সাতটি শারীরিক সমস্যা রয়েছে। যার মধ্যে থায়রেড, হাইপারটেনশান, ব্লাডসুগার, ডায়াবেটিস, অ্যাসিডিটি ও গাইনোকোলজিক্যাল সমস্যা অন্যতম। এসব রোগের কারণে তাকে আমরা চেকআপ করাতে স্কয়ার হাসতালে এনেছি।

তিনি বলেন, রোজিনার প্রাথমিক চেকআপ করবেন চিকিৎসকরা। এরপর তাকে আইসোলেশনে রেখে কোভিড টেস্ট করানো হবে। কোভিড টেস্টে নেগেটিভ এলে তাকে সাধারণ ওয়ার্ডে নিয়ে এসব রোগের চিকিৎসা শুরু হবে।

রোববার (২৩ মে) বিকেল বিকেল ৪টা ১২ মিনিটে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন সাংবাদিক রোজিনা ইসলাম। এরপর সন্ধ্যায় তাকে হুইল চেয়ারে বসিয়ে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। স্বামী মনিরুল ইসলাম মিঠু ছাড়াও রোজিনা ইসলামের মেয়ে আলভিনা ইসলাম (৯) তার সঙ্গে হাসপাতালের ভেতরে প্রবেশ করেছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys