1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ফ্রান্সে অভিবাসন প্রক্রিয়া পাঁচ বছরের জন্য স্থগিত রাখতে বললেন মিশেল বার্নিয়ার

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ১৯ মে, ২০২১

নিউজ ডেস্ক: ইউরোপের বাইরে সব দেশের ক্ষেত্রে অভিবাসন প্রক্রিয়া আগামী পাঁচ বছরের জন্য স্থগিতের আহ্বান জানিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রাক্তন প্রধান মিশেল বার্নিয়ার। এছাড়া সীমান্তে আরও কড়াকড়ি আরোপের ওপর জোর দিতে বলেছেন তিনি।

ব্রেক্সিট আলোচক মিশেল বার্নিয়ার ফ্রান্স-২ টেলিভিশনে দেওয়া বক্তব্যে বলেন, ‘আমি মনে করি, আমাদের তিন থেকে পাঁচ বছর অভিবাসন স্থগিত রাখা প্রয়োজন।’

তবে স্থগিতাদেশের মধ্যে শিক্ষার্থী ও শরণার্থীদের বাদ রাখার আহ্বান জানিয়েছেন বার্নিয়ার। তিনি ইইউ’র অন্যান্য সদস্যকে নিজেদের সীমান্তগুলো আরও বেশি সুরক্ষিত করার ব্যাপারে আলোচনার জন্য আহ্বান জানান।

ফরাসি এই রাজনীতিবিদ মনে করেন, অভিবাসন প্রক্রিয়াকে ব্যবহারের মাধ্যমে স্বার্থ হাসিল করা বিভিন্ন সন্ত্রাসবাদী চক্রের নিজেদের মধ্যে যোগসূত্র থাকতে পারে।

এদিকে মিশেল বার্নিয়ারকে ২০২২ সালের নির্বাচনে মধ্য-ডানপন্থী পার্টি দ্য রিপাবলিকানসের প্রার্থী হিসেবে ধরে নেওয়া হচ্ছে। যদিও মূল লড়াইটা ইমানুয়েল ম্যাক্রোঁ ও ডানপন্থী মারিন লে পেনের মধ্যে হবে বলেই মনে করেন সবাই।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys