বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

করোনা সারতে গোবর দিয়ে গোসল করেন যারা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১১ মে, ২০২১

নিউজ ডেস্ক: করোনা থেকে রক্ষায় গোবরের কার্যকার নয় বলে সতর্ক করেছেন ভারতের চিকিৎসকেরা। তারা বলছেন, করোনা প্রতিরোধে গোবরের কার্যকারিতা নিয়ে কোনো বিজ্ঞানভিত্তিক প্রমাণ পাওয়া যায় নি। এমনকি এতে অন্যান্য রোগ ছড়ানোর সম্ভাবনা রয়েছে।

করোনার সংক্রমণে বিপর্যস্ত ভারত। হাসপাতালগুলোতে শয্যা নেই, সেই সঙ্গে রয়েছে অক্সিজেন সংকট। দেশটিতে দুই কোটি ২৬ লাখ ৬০ হাজার মানুষ এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে প্রায় আড়াই লাখ মানুষের। তবে এ সংখ্যা আরো কয়েকগুণ বেশি বলে বলছেন বিশেষজ্ঞরা।

পশ্চিম ভারতের গুজরাট রাজ্যের কিছু অঞ্চলের মানুষজনের বিশ্বাস, সপ্তাহে একদিন গোমুত্র বা গোবর শরীরে মাখলে রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং তা করোনা থেকে রক্ষা করতে পারে। এ ছাড়া সনাতন ধর্মাবলম্বীদের মাঝে গরুকে পবিত্রতার চিহ্ন হিসেবে বিবেচনা করা হয়।

একটি ওষুধ কম্পানির সহকারী ব্যবস্থাপক গৌতম মনিলাল বরিষা জানান, গত বছর করোনা থেকে সুস্থ হতে এই পদ্ধতি কাজে দিয়েছিল তার। তিনি বলেন, ‘আমরা তো দেখি, চিকিৎসকেরাও এখানে আসেন।’ তারা বিশ্বাস করেন, এই থেরাপি তাদের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। ফলে তারা নির্ভয়ে রোগীদের সেবায় নিয়োজিত হতে পারেন। শরীরে গোবর মেখেই গত বছর তিনি করোনাভাইরাস থেকে মুক্তি পেয়েছিলেন বলে দাবি করেন এই ব্যক্তি।

ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডা. জে এ জয়লাল বলেন, গোমুত্র বা গোবর কভিড-১৯-এর বিরুদ্ধে শরীরে প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারে এমন কোনো বিজ্ঞানভিত্তিক প্রমাণ নেই। এর পুরোটাই বিশ্বাসের ওপর নির্ভরশীল। এসবে বরং স্বাস্থ্যঝুঁকি রয়েছে। প্রাণী থেকে মানবদেহে অন্যান্য রোগবালাই ছড়াতে পারে।

অন্যদিকে আহমেদাবাদের একটি গোশালার দায়িত্বরত কর্মকর্তা মধুচরণ দাস রয়টার্সকে জানান, গণজমায়েত করে গোমুত্র ও গোবর শরীরে মাখার আয়োজনের ফলে করোনাভাইরাস ছড়াতে পারে বিধায় তারা এই কার্যক্রমে অংশগ্রহণকারীর সংখ্যা কমিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys