1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

রাণী রাসমণির করোনা জয়

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১

নিউজ ডেস্ক: করোনায় আক্রান্ত হয়েছিলেন ‘রাণী রাসমণি’ দিতিপ্রিয়া। তবে এখন তিনি সুস্থ হয়ে উঠেছেন। সুস্থ হয়েই অংশ নিলেন ফটোশুটে। সেজেছেন নীল রঙের পোশাকে। কানে ঝকঝকে দুল। হাল্কা মেকআপ। ছোট চুল। আভিজাত্য আর পাশ্চাত্যের সাহসিকতা মিলেমিশে একাকার।

অভিনেত্রী নিজেও স্বীকার করেছেন সে কথা, ‘আমার মুকুট পরা রানিমার সাজে তোমরা মুগ্ধ। আমি মুগ্ধ তোমাদের হতচকিত নৈঃশব্দে’। অনুরাগীরাও দেখছেন সেই ভিডিও। সঙ্গে এক রাশ শুভেচ্ছা।

দিতিপ্রিয়ার কোভিডের সূত্রপাত সম্ভবত তার বাবার থেকেই। তিনি উপসর্গহীন হওয়ায় প্রথমে কেউ বুঝতেই পারেনি। যখন ধরা পরে তত দিনে তিনি প্রায় সুস্থ। বাবার থেকেই আক্রান্ত হন দিতিপ্রিয়ার মা। তিনি ২ দিন জ্বরে ভুগেছেন।

দিতিপ্রিয়ারও ২ দিন গলা খুশখুশ, মাথা ব্যথা ছিল। সর্দি-গর্মি হলে যেমন অস্বস্তি লাগে ঠিক তেমন অনুভূতি শরীরে। তার পরেই আচমকা স্বাদ-গন্ধহীন হয়ে পড়েন তিনি। এর বেশি উপসর্গ যদিও ছিল না তার। সেই সময় নিজের বাড়িতেই নিভৃতবাসে ছিলেন অভিনেত্রী। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যাবতীয় নিয়ম মেনে চলছেন।

সূত্র: আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys