বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

যুক্তরাষ্ট্রের কাছে টিকা চেয়েছে বাংলাদেশ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের কাছে ১০ থেকে ২০ মিলিয়ন অ্যাস্ট্রাজেনেকার টিকা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এর আগে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

ড. আব্দুল মোমেন বলেন, যুক্তরাষ্ট্রে ৬০ মিলিয়ন ডোজ টিকা অতিরিক্ত রয়েছে। আমরা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে ১০ থেকে ২০ মিলিয়ন টিকা চেয়েছি।

তিনি বলেন, বৈঠকে বলেছি, আপনার যখন অন্যান্য দেশকে করোনার টিকা দেবেন, তখন বাংলাদেশকে অগ্রাধিকার ভিত্তিতে যেন দেয়া হয়। যুক্তরাষ্ট্রের কাছে ৬০ মিলিয়ন ডোজ অ্যাস্ট্রেজেনেকার টিকা সংরক্ষিত রয়েছে। তবে তারা সেটি ব্যবহার করছে না। আর আমাদের এখানে দ্বিতীয় ডোজ সম্পূর্ণ হচ্ছে না। সে কারণেই জরুরি ভিত্তিতে আমরা টিকা চেয়েছি।

এক প্রশ্নের উত্তরে ড. আব্দুল মোমেন বলেন, আমরা যুক্তরাষ্ট্রের কাছে জরুরিভাবে চার মিলিয়ন টিকা চেয়েছি। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেছেন, তিনি এটা জোরালোভাবে দেখছেন।

তিনি জানন, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন সংগ্রহের জন্য সরকার সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys