1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ফ্রান্স-বাংলা গার্মেন্টস সমিতির আয়োজনে ইফতার অনুষ্ঠিত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৪ মে, ২০২১

নিজস্ব প্রতিবেদক: গত শনিবার রাজধানী প্যারিসের স্থানীয় একটি মিলনায়তনে ফ্রান্সের বাংলাদেশি গার্মেন্টস ব্যবসায়ীদের সংগঠন ফ্রান্স-বাংলা গার্মেন্টস সমিতির আয়োজনে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে গার্মেন্টস ব্যবসায়ীদের পাশাপাশি ফ্রান্সের অন্যান্য বাংলাদেশি ব্যবসায়ী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।

ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় ব্যবসায়ী নেতারা বলেন, বাংলাদেশ থেকে তৈরি পোশাক আনতে গিয়ে তাদের অনেক জটিলতার মুখোমুখি হতে হয়। আর তাই সেই জটিলতা দূর করতে সরকারের সংশ্লিষ্ট মহল ও বাংলাদেশ দূতাবাস কে ভূমিকা রাখার জন্য দাবি জানান তারা।

এসময় ব্যবসায়ী নেতারা তাদের নিবন্ধিত ২৫ টি কোম্পানির মাধ্যমে দেশ থেকে তৈরি পোশাক ফ্রান্সে আমদানি করেন বলে জানান, পাশাপাশি প্রতিবছর ১৫ মিলিয়ন ইউএস ডলারের বাণিজ্য এই কোম্পানিগুলোর মাধ্যমে হয়ে থাকে ফলে তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ, ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফেডারেশনের সাধারণ সম্পাদক সুব্রত ভট্টাচার্য শুভ, যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন।

ফ্রান্স-বাংলা গার্মেন্টস সমিতির ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে মোঃ সেলিম শেখ, মোহাম্মদ আকিল ইব্রাহিম, রাখিব মোঃ তুষার, আহমেদ সিব্বির ,মোঃ রুবেল আহমেদ, মোহাম্মদ নাসিম আহমেদ, আজাদ হোসেন, আব্দুর রউফ মজুমদার, মোহাম্মদ রেজা (সিপার) মোঃ শামীম হোসাইন, মোঃ ফরিদ (জুয়েল ) মোহাম্মদ ইউনুস (আখন) , মোহাম্মদ মিল্টন, এস এম আলম, মামুন হারুন মোঃ শামসুল আলম প্রমূখ।

ইফতার মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ সেলিম শেখ, সামসুল আলম, মোঃ ইউনুছ আকন। ইফতারপূর্ব মোনাজাতে দেশের শান্তি ও সমৃদ্ধির পাশাপাশি করোনা থেকে মুক্তির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন তারা।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys