বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

ইতালিতে পাওয়া গেছে করোনার ভারতীয় ভ্যারিয়ান্ট

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১

নিউজ ডেস্ক: করোনা তাণ্ডবে পুরোপুরি জেরবার গোটা ভারত। এই সময়ে সহমর্মিতা নিয়ে ভারতের পাশে দাড়িয়েছে পুরো বিশ্ব। কিন্তু একই সাথে সবাই আশংকায় আছে করোনার ভারতীয় ভ্যারিয়ান্ট কোনভাবে যদি নিজ দেশে ছড়িয়ে পরে। এবার সেই আশংকাকে সত্যি প্রমাণ করে ইতালিতে পাওয়া গেল করোনার ভারতীয় ভ্যারিয়ান্ট।

সোমবার (২৬ এপ্রিল) ইতালীয় কর্তৃপক্ষ নিজ দেশে করোনার ভারতীয় ভ্যারিয়ান্ট পাওয়ার খবরটি নিশ্চিত করেছে। সম্প্রতি ভারতে থেকে এক বাবা-মেয়ে ইতালিতে আসার পর তাদের শরীরে এই ভ্যারিয়ান্ট পাওয়া যায়। এর আগে গত মাসে ইতালির আরেক জায়গায় আরেকটি ঘটনা পাওয়া গিয়েছিলো। তখন থেকেই করোনা আক্রান্ত দেশগুলো সাথে যোগাযোগ বন্ধ করে দেয় ইতালি।

ভেনেটো অঞ্চলের প্রধান লুকা জাইয়া জানিয়েছেন, করোনা নিয়ে সদ্য আসা ভারতীয় বাবা-মেয়েকে আপাতত হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদিকে ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরানজা গত রবিবার ঘোষণা দিয়েছেন, ভারতে ১৪ দিন ছিলো এমন কেউ কোন দেশ থেকে ইতালিতে প্রবেশ করতে পারবে না।

এদিকে এক বছরের বেশি সময় ধরে চলা করোনাভাইরাস মহামারির মধ্যে সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ভারত। দেশটিতে সোমবার ৩ লাখ ৫২ হাজার ৯৯১ জন রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে ২ হাজার ৮১২ জনের। রোগীদের সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। অক্সিজেনের অভাব সংকটকে তীব্রতর করেছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys