বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন

ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর অর্থ বরাদ্দ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২১ এপ্রিল, ২০২১

নিউজ ডেস্ক: করোনাভাইরাসের কারণে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুঃস্থ, ভাসমান এবং অসচ্ছল মানুষকে সহায়তার লক্ষ্যে জেলা প্রশাসকগণের অনুকূলে ১০ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইসলামের চেতনাকে সব স্তরে প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর
বুধবার প্রধানমন্ত্রীর সরকারি প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব গণমাধ্যমকে বলেন, ‘করোনাভাইরাসের কারণে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুঃস্থ, ভাসমান এবং অসচ্ছল মানুষকে সহায়তার লক্ষ্যে জেলা প্রশাসকগণের অনুকূলে ১০ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী।’

জেলা প্রশাসকগণের অনুকূলে এ সহায়তা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত গত বছর দেশে করোনাভাইরাসের প্রকোপ দেখা দিলে সারা দেশে লকডাউন শুরু হয়। পরবর্তীতে তা সাধারণ ছুটি হিসেবে বাড়তে থাকে। ধাপে ধাপে ছুটি বাড়তে থাকে। এ সময় মোট ৭২ হাজার ৭৫০ কোটি টাকা প্রণোদনা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। যা জিডিপির প্রায় ২ দশমিক ৫২ শতাংশ ছিল।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys