1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

৩ বাংলাদেশিকে গুলি করে মারল বিএসএফ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০

ডেস্ক: নওগাঁর পোরশা উপজেলার সীমান্তে তিন বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার ভোরে দুয়ারপাল সীমান্ত এলাকার ২৩১/১০(এস) মেইন পিলারের নীলমারী বীল এলাকায় এ ঘটনা ঘটে। ভারতের ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফ জোয়ানরা এ ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।

নিহতরা হলেন, বিষ্ণপুর বিজলীপাড়ার শুকরার ছেলে সন্দিপ (২৪), কাঁটাপুকুরের মৃত জিল্লুর রহমানের ছেলে কামাল (৩২) এবং বাংলাদেশের ২০০ গজ অভ্যন্তরে চকবিষ্ণপুর দিঘিপাড়ার মৃত খোদাবক্সের ছেলে মফিজ উদ্দিন (৩৮)। এসময় অন্যরা পালিয়ে গেলাও হলেও বিএসএফ’র ছোঁড়া গুলিতে সন্দিপ, কামাল এবং মফিজ উদ্দিন মারা যান।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভোরে বাংলাদেশের বেশকিছু লোক গরু নিতে ভারতে প্রবেশ করে। গরু নিয়ে আসার পথে ক্যাদারীপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ জোয়ানরা তাদেরকে পেছন দিক থেকে গুলি ছোঁড়ে।

১৬ বিজিবি হাঁপানিয়া ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোখলেছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন এবং তিনজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানান।

তবে গুলিবিদ্ধের মধ্যে বাংলাদেশের ভেতরে একজন মারা গেছেন এবং অপর দু’জন ভারতের অভ্যন্তরে মারা গেছে কিনা খোঁজ-খবর নিচ্ছেন বলে জানান তিনি। পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেয়া হবে।

উল্লেখ্য, এর আগে লালমনিরহাটে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার সকালে হাতীবান্ধা উপজেলার গুতামারি ইউনিয়নের বনচৌকি সীমান্তে এ ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys