বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

৩০ বছর পর নারী প্রধানমন্ত্রী পাচ্ছে ফ্রান্স

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৭ মে, ২০২২

নিউজ ডেস্ক: দীর্ঘ ৩০ বছর পর ফ্রান্সে প্রধানমন্ত্রী হ‌তে যাচ্ছেন একজন নারী। সম্প‌তি অনু‌ষ্ঠিত দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হ‌য়ে দেশটির প্রেসিডেন্টের আসনে বসেছেন এমানুয়েল মাখোঁ। তি‌নি ফ্রা‌ন্সের প্রধানমন্ত্রী হিসেবে এলিজাবেথ বোর্ন এর নাম ঘোষণা করেছেন।

এলিজা‌বেথ ‌বোর্ন তার দীর্ঘ রাজ‌নৈ‌তিক জীবনে বামপ‌ন্থী রাজনী‌তির সঙ্গে স‌ক্রিয়ভা‌বে জ‌ড়িত থাকলেও ২০১৭ সালে তি‌নি ম্যাক্রোন শি‌বিরে যোগ দেন। কোভিড-১৯ এর সময়ে বেশ দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন তিনি।

এর আগে ফ্রান্সের সবশেষ নারী প্রধানমন্ত্রী ছিলেন এডিথ ক্রেসন। ১৯৯১ সালের মে মাস থেকে ১৯৯২ সালের এপ্রিল পর্যন্ত তিনি স্বল্প সময়ের জন্য দায়িত্ব পালন করেন। ওই সময়ে দেশটির প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঙ্কোইস মিত্তারান্ড।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys