শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

৩০ বছরের কম বয়সীদের মডার্নার টিকাগ্রহণে ফ্রান্সের আপত্তি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ১০ নভেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: হৃৎপিণ্ড-সম্পর্কিত সমস্যার ঝুঁকি বাড়িয়ে দেয় মডার্নার স্পাইকভ্যাস্ক টিকা- এমন তথ্যের ভিত্তিতে ফ্রান্সের জনস্বাস্থ্য কর্তৃপক্ষ ৩০ বছরের কম বয়সী ব্যক্তিদের এই টিকা দিতে অনুৎসাহিত করেছে। এর পরিবর্তে ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিন গ্রহণের পরামর্শ দিয়েছে তারা।

ফরাসি স্বাস্থ্য খাতের উপদেষ্টা দ্য ফ্রেঞ্চ ন্যাশনাল অথরিটি ফর হার্টস (এইচএএস) মনে করে, এটি খুব বিরল একটি ঝুঁকি যা মায়োকার্ডাইটিস নামে একটি হৃদরোগের সাথে সম্পর্কিত। মডার্না ভ্যাকসিনের সাম্প্রতিক তথ্য এবং গত সোমবার প্রকাশিত একটি ফরাসি গবেষণায় এমনটি জানা গেছে বলে নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

এইচএএস বলছে, ৩০ বছরের কম বয়সীদের জন্য মডার্নার টিকা গ্রহণ ফাইজারের টিকা নেওয়ার চেয়ে পাঁচগুণ বেশি ঝুঁকিপূর্ণ।

উল্লেখ্য, কানাডা, ফিনল্যান্ড এবং সুইডেনসহ আরও বেশ কয়েকটি দেশের নিয়ন্ত্রকদের হৃদরোগ সম্পর্কিত সুরক্ষা উদ্বেগের কারণে স্পাইকভ্যাক্সের প্রতি আরও প্রতিরক্ষামূলক অবস্থান নেওয়ার পর প্যারিসে এ সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে, ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক ইএমএ গত মাসে দ্বিতীয় ডোজ দেওয়ার অন্তত ছয় মাস পরে, ১৮ বছরের বেশি বয়সী সমস্ত বয়সের জন্য মডার্নার বুস্টার ভ্যাকসিন অনুমোদন করেছে। ইএমএ’র মতে, কভিড-১৯ প্রতিরোধে সুবিধা ঝুঁকিকে ছাড়িয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys