শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

২৮ মার্চ থেকে দ্বিতীয় ডোজের গণটিকা শুরু

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২

নিউজ ডেস্ক: রাজধানীসহ সারা দেশে ২৬ ফেব্রুয়ারি যারা টিকা নিয়েছেন তাদের ২৮ মার্চ থেকে দ্বিতীয় ডোজের গণটিকা দেওয়া হবে। দ্বিতীয় দফায় একদিনে এক কোটি করোনা টিকার কার্যক্রমের আওতায় এ টিকা দেওয়া হবে। গত মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, একমাস পূরণ সাপেক্ষে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে। স্থানীয় ব্যবস্থায় প্রথম ডোজের টিকা দেয়া হয়েছিল, একইভাবে দেওয়া হবে দ্বিতীয় ডোজের টিকা। ২৬ ফেব্রুয়ারি প্রথম ডোজের টিকা গ্রহণকারীদের টিকা কার্ডে সম্পূর্ণ তথ্য সংযুক্ত করতে হবে।

এর আগে, প্রথম দফায় এক কোটি টিকা দেয়ার সময় বিভিন্ন কেন্দ্রে প্রচুর ভিড় হয়। সেই পরিস্থিতি বিবেচনায় এনে যেসব স্থানে জনসমাগম বেশি হয় এবার সেখানে কেন্দ্র সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে।

উল্লেখ্য, ২৬ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে দেশে একদিনে এক কোটি ২০ লাখ ৬৩ হাজার ৬৫৩ ডোজ টিকা দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys