মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান

২৩ জুন থেকে হজ ফ্লাইট শুরু

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ৮ মার্চ, ২০২০

নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের কারণে হজে যেতে না পারলে টাকা ফেরত দেয় হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ। এসময় ২৩ জুন থেকে হজ ফ্লাইট শুরু হবে বলেও জানান তিনি।

রোববার (৮ মার্চ) সচিবালয়ে ২০২০ সালের হজ নিবন্ধন কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, টাকা জমা দিয়ে কেউ যদি করোনা ভাইরাসের জন্য যেতে না পারে তাদের টাকা মার যাবে না। এবার যেতে না পারলে আগামীবার যেতে পারবেন। সৌদি আরবের সঙ্গে নিয়মিতভাবে যোগাযোগ হচ্ছে। তারা সব রকমের সহযোগিতা দেবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩০ জুলাই অর্থাৎ ৯ জিলহজ্জ পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আগামী ১৫ মার্চের মধ্যে হজযাত্রী নিবন্ধনের কার্যক্রম শেষ করার আহ্বান জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী।

এবার সরকারি খরচে আবাসন, খাবার ও বিমান আসনের মানভেদে প্যাকেজ-১‌ এ লাগবে ৪ লাখ ২৫ হাজার, প্যাকেজ-২ এ ৩ লাখ ৬০ হাজার, প্যাকেজ-৩ এ লাগবে ৩ লাখ ১৫ হাজার টাকা এবং বেসরকারি ব্যবস্থাপনায় লাগবে ৩ লাখ ৫৮ হাজার টাকা। সরকারি এবং বেসরকারি ব্যবস্থপনায় এবার বাংলাদেশ থেকে হজ করতে পারবে ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys