বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

১৭ বছর সংসার করে ৫৪ বছরে বিয়ে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

নিউজ ডেস্ক: ‘আলীগড়’, ‘ওমের্তা’, ‘শহিদ’-এর মতো সিনেমার পরিচালক তিনি। পেয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সেই হংসল মেহতা কাগজ-কলমে বিয়ে করলেন ৫৪ বছর বয়সে। পাত্রী সাফিনা হোসাইন; যাঁর সঙ্গে মেহতা ১৭ বছর লিভ ইন সম্পর্কে রয়েছেন, জন্ম দিয়েছেন দুই সন্তান।

গতকাল (২৪ মে) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তাঁরা। খবর বলিউড হাঙ্গামার। সামাজিক পাতায় বেশ কিছু ছবি শেয়ার করেছেন হংসল মেহতা।

বিয়ের সিদ্ধান্ত প্রসঙ্গে হংসল মেহতার ভাষ্য, ‘১৭ বছর পর, আমাদের দুটি সন্তান। ছেলেদের বড় হতে দেখে বাঁধা পড়ার সিদ্ধান্ত নিয়েছি। বরাবরের মতো এটিও অনেক দেরিতে এবং অপরিকল্পিত। শেষ পর্যন্ত ভালোবাসা অন্য সবকিছুর আগে প্রাধান্য পায়।’

হংসল মেহতার এটি দ্বিতীয় বিয়ে। এর আগে সুনীতার সঙ্গে ঘর বেঁধেছিলেন তিনি। সেই ঘরে দুই সন্তান রয়েছে তাঁর। সেই সংসারের ইতি টানার পর সাফিনার সঙ্গে সম্পর্কে জড়ান হংসল।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys