বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

১৭০ অভিবাসী নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১

নিউজ ডেস্ক: লিবিয়া উপকূলে অন্তত ১৭০ জন অভিবাসী নিয়ে একটি নৌকা ডুবে গেছে বলে জানা গেছে। আশঙ্কা করা হচ্ছে, নৌকাটিতে থাকা যাত্রীদের কেউই জীবিত নেই। শুক্রবার (২৩ এপ্রিল) কানাডাভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ফ্রান্সভিত্তিক একটি মানবিক সহায়তা সংস্থার বরাত সংস্থা রয়টার্স জানায়, লিবিয়া উপকূলের অদূরে ১৭০ জন আরোহী নিয়ে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে গেছে। তবে নৌকায় ঠিক কোন কোন দেশের নাগরিক ছিলেন, সে বিষয়ে কিছু স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

উপকূলের অদূরে এ নৌকাডুবির ঘটনার খবর পাওয়ার পরই উদ্ধার অভিযান শুরু করেন উদ্ধারকর্মীরা। এখনো মৃত্যুর সঠিক সংখ্যা নিয়ে কিছু না জানা গেলেও সাগরে বেশ কিছু মরদেহ ভাসতে দেখা গেছে।

অবৈধভাবে ইউরোপে যাওয়ার জন্য লিবিয়া উপকূলকে রুট হিসেবে ব্যবহার করে আসছে মানবপাচারকারীরা।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys