বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

১৩ প্রবাসীকে সংবর্ধনা দিলো জালালাবাদবাসী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: উৎসাহ উদ্দীপনার মাধ্য দিয়ে যুক্তরাজ্য প্রবাসী বিয়ানীবাজারের ১৩ জন বিশিষ্ট নেতৃবৃন্দ ইতালি আগমনে ইতালিতে বসবাসরত বৃহত্তর সিলেটবাসীকে নিয়ে সংগঠিত প্রবাসীদের অধিকার আদায়ের সংগঠন জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের আয়োজনে এক বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়।

 

শনিবার রাজধানী রোমের স্থানীয় সুন্দরবন রেস্টুরেন্ট হলরোমে সংগঠনের প্রধান উপদেষ্টা অলি উদ্দিন শামীমের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মিনহাজ হোসেন ও জায়েদুল হক সোহেলের যৌথ পরিচালনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী রোহেল আহমেদ তারিন,‌ মোহাম্মদ কিবরিয়া তুহিন, আবুল হোসেন,‌ জুবের আহমেদ, কবির আহমেদ আমিন, মোহাম্মদ মোস্তফা উদ্দিন, মোঃ আব্দুল মুনিম, শাহজাহান আহমেদ, আব্দুস শুকুর, কামাল হোসেন বুলবুল, মিজানুর রহমান, শহিদুল হক, চ্যানেল এস দর্শক ফোরাম ইতালি সদস্য এম ডি আক্তারুজ্জামান, রুহুল আমিন সহরোমের আঞ্চলিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

 

 

নেতৃবৃন্দরা প্রবাসে কর্মব্যস্ততার মধ্যেও বৃহত্তর সিলেটের ভ্রাতৃত্ব বন্ধনকে এরকম আয়োজনের মাধ্যমে ফুটিয়ে তোলার জন্য জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এবং শেষে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ‌ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys