1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

হিরো আলম ৩০০ পরিবারে ইফতার সামগ্রী পৌঁছে দিলেন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২১ এপ্রিল, ২০২১

নিউজ ডেস্ক: ৩০০ পরিবারের কাছে ইফতার সামগ্রী পৌঁছে দিলেন হিরো আলমইফতার সামগ্রী পৌঁছে দিচ্ছেন হিরো আলম সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে পরিচিতি পাওয়া হিরো আলম নিজ উদ্যোগে ৩০০ পরিবারের কাছে ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছেন। পবিত্র রমজান মাস উপলক্ষে তিনি নিজ জেলা বগুড়ার অসহায় মানুষের মধ্যে ইফতার সহায়তা দেন।

ইফতার সামগ্রীতে মুড়ি, ছোলা, খেজুর, চিনি, ছোলাসহ প্রয়োজনীয় সামগ্রী দিয়েছেন হিরো আলম। তিনি নিজ হাতে সবার মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছেন বলেও জানান।

এ প্রসঙ্গে হিরো আলম বলেন, খুব বেশি কিছু করতে পারিনি। রমজান মাসে সামর্থ্য মতো চেষ্টা করেছি অসহায় বা আর্থিক সমস্যায় যারা রয়েছেন একটু সহযোগিতা করার। ঈদের পাঁচ দিন আগে থেকেই সেমাই, চিনিসহ শাড়ি, লুঙ্গি বিতরণ করবো ঠিক করেছি। করোনার কারণে মানুষের হাতে কাজ নাই, টাকা নাই। তাদের পাশে দাঁড়াতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন।

এর আগে গত বছর লকডাউন শুরু হলে প্রায় ৫০০ অসচ্ছল পরিবারকে খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্য দিয়েছেন হিরো আলম। তখন বগুড়ায় শেরপুর ও নন্দীগ্রামের মানুষদের ঘরে ঘরে গিয়ে ভ্যানে করে চাল-ডালসহ নানা উপকরণ পৌঁছে দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys