বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

হিজাব করোনা প্রতিরোধে সহায়তা করে: মার্কিন গবেষক

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ৩ মে, ২০২০

নিউজ ডেস্ক: ইসলাম ধর্মের অনুসারী নারীদের বোরখা ও হিজাব পরায় ইউরোপ-আমেরিকায় নানাভাবে হয়রানির শিকার হতে দেখা যায়। কোথাও কোথাও হিজাব পরিহিতাদের ওপর হামলার ঘটনাও ঘটেছে। কিন্তু করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর থেকে সেই অবস্থার পরিবর্তন হয়েছে।

বরং এখন নারী-পুরুষ সবাই ব্যক্তিগত সুরক্ষার পোশাকে নিজেদের আবৃত করছেন। এদিক দিয়ে মুসলিম নারীরা এগিয়ে আছেন বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের এক নারী গবেষক।

যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির ধর্ম ও যৌন বিভাগের অন্যতম গবেষক আনাবেলা। তার গবেষণার বিষয় মুসলিম হিজাবি নারী। অর্থাৎ যেসব মুসলিম নারী হিজাব পরেন তাদের নিয়ে গবেষণা করেন আনাবেলা।

আনাবেলা সংবাদমাধ্যমকে বলেন, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস প্রাদুর্ভাবের পর মাত্র চেহারা ঢাকা শুরু করেছে। সেখানকার স্থানীয় ও ফেডারেল নেতারা তাদের অবস্থান পরিবর্তন করেছে। কারণ হিজাব করোনাভাইরাস প্রতিরোধ করতে সহায়তা করে।

তিনি বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে হিজাবি নারীদের জীবনে নেমে এসেছে স্বস্তির বাতাস।

আনাবেলা আরও বলেন, আমার একটি বইয়ের জন্য আমি ৩৮ জন আমেরিকান ও ব্রিটেনের মুসলিম হিজাবি নারীর সাক্ষাৎকার গ্রহণ করি। যাদের অধিকাংশই আমেরিকা অথবা ব্রিটেনের অধিবাসী।

তিনি বলেন, যাদের সাক্ষাৎকার নিয়েছিলাম তারা পৃথিবীর বিভিন্ন দেশ ও বিভিন্ন ধর্ম থেকে আগমন করেছে। কেউ আগে ছিলেন ইহুদি, কেউ খ্রিস্টান, আবার কেউ নাস্তিকও ছিলেন।

ওই নারীর আনাবেলাকে জানিয়েছেন, হিজাব ইসলামের অনুশাসন মেনে চলতে সহযোগিতা করে এবং নারীদের আল্লাহর নৈকট্যশীল বানায়। কিন্তু তারা হিজাব পরার কারণে ইসলামবিরোধী ও বর্ণবাদীদের রোষানলে পড়েছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys