বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

হাসান আজিজুল হকের সাহিত্যকর্ম এই জনপদের দর্পণ : তথ্যমন্ত্রী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: বাংলা কথাসাহিত্যের অবিনশ্বর রুপকার শিল্পী হাসান আজিজুল হকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। আজ এক শোক বার্তায় হাছান মাহমুদ বলেছেন, তার সাহিত্য এই জনপদের মানব মনের এক স্থায়ী দর্পণ হয়ে থাকবে।

বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগদান শেষে দেশের উদ্দেশে রওনা হওয়ার প্রাক্কালে ড. হাছান সোমবার রাতে ৮২ বছর বয়সে এই অনন্য প্রতিভাধর সাহিত্যিকের মৃত্যু সংবাদে প্রেরিত শোকবার্তায় বলেন, একুশে পদক, স্বাধীনতা পুরস্কার ও ভারতের পশ্চিমবঙ্গের আনন্দ পুরস্কারে ভূষিত হাসান আজিজুল হকের অভাব অপূরণীয়। ষাটের দশকের বাঁক বদলের এই কথাশিল্পীর রচনাবলী আমাদের সাহিত্যকে কালজয়ী সমৃদ্ধি এনে দিয়েছে।

হাছান মাহমুদ তার বার্তায় প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার ও সকল শুভানুধ্যায়ীর প্রতি গভীর সমবেদনা জানান।

বাসস

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys