শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

হাসপাতাল থেকে বেরিয়ে চমকে দিলেন ট্রাম্প

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ৫ অক্টোবর, ২০২০

নিউজ ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড হঠাৎ করে হাসপাতাল ছেড়ে গাড়িবহর নিয়ে বের হয়ে কর্মী-সমর্থকদের চমকে দিয়েছেন।

প্রেসিডেন্টের অসুস্থতার কথা শুনে অনেক কর্মী-সমর্থক হাসপাতালের সামনে জড়ো হন, তাদের চমকে দিতেই এমন কাণ্ড করেন ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়, চমকে দিতে সফর করবেন— টুইটারে এমন ঘোষণা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই হাসপাতালের বাইরে গাড়ির ভেতর মাস্ক পরিহিত ডোনাল্ড ট্রাম্পকে দেখা যায়।
যুক্তরাষ্ট্রে করোনা মোকাবিলায় ব্যর্থতা এবং প্রাণঘাতী মহামারী প্রসঙ্গে বিভিন্ন সময়ে মন্তব্য করে সমালোচিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। করোনাভাইরাসে নিজে আক্রান্ত হওয়ার পর টুইট করে তিনি জানিয়েছেন, যে ভাইরাসটির বিষয়ে তিনি অনেক কিছু শিখেছেন এবং তা তিনি অন্যদের জানাতে চান।

করোনায় আক্রান্ত ট্রাম্পের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। সোমবারের মধ্যেই তিনি হাসপাতাল থেকে ছাড়া পাবেন বলে তারা আশা প্রকাশ করেছেন।

ট্রাম্পের চিকিৎসক ডা. শন কনলি বলেন, করোনা শনাক্তের পর দুইবার প্রেসিডেন্টের দেহে অক্সিজেনের মাত্রা কমে গিয়েছিল। তাকে স্টেরয়েড ওষুধ ডেক্সামেথাসন দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys