শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয়

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

নিউজ ডেস্ক: করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিটিস্ক্যান করানোর জন্য মঙ্গলবার রাত ১০টা ৫৫ মিনিটে গুলশানের বাসা ফিরোজা থেকে খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হয়। সেখানে সিটিস্ক্যানসহ অন্যান্য পরীক্ষা শেষে হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসনকে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, সিটি স্ক্যানের পর চিকিৎসকরা হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেন।

এর আগে রাত সাড়ে আটটায় বেগম জিয়ার গুলশানের বাসায় যান চিকিৎসকরা এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম খালেদা জিয়ার সঙ্গে হাসপাতালে যান তার চিকিৎসক দলের প্রধান অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং ডা. আব্দুল্লাহ আল মামুন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys