মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

হাসপাতালে ভর্তি অভিনেতা দিলীপ কুমার

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ৬ জুন, ২০২১

নিউজ ডেস্ক: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। রবিবার (৬ জুন) সকালে শ্বাসকষ্ট শুরু হলে তাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করানো হয়।

দেশটির একটি গণমাধ্যমকে অভিনেতা দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু জানান, বেশ কয়েকদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিলেন এই অভিনেতা। রবিবার সকালে শ্বাসকষ্ট শুরু হলে তাকে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করানো হয়। শ্বাসকষ্টের কারণ সেখানে বেশ কয়েকটি পরীক্ষা করানো হবে।

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় অনেকদিন থেকেই কারো সঙ্গে দেখা করেননি ৯৮ বছর বয়সী এই কিংবদন্তি অভিনেতা। অসুস্থতার কারণে এর আগেও কয়েকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। ভারতে করোনা পরিস্থিতি খারাপ হলে স্বেচ্ছায় কোয়ারেন্টিনে ছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys