1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

‘হারুন কী কারণে যেন পরীমনির বিষয়ে বড় বেশি আগ্রহী’

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনিকে নিয়ে সংসদে কথা বলায় বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদের সমালোচনা করেছেন সরকারদলীয় হুইপ আবু সাঈদ আল মাহমুদ।

গতকাল (শুক্রবার) সংসদে পরীমনি, বোট ক্লাব ও কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার আত্মহত্যা প্ররোচনা মামলা নিয়ে বক্তব্য দিয়ে বিএনপির এমপি হারুন এসব বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি জানান।

শনিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে হুইপ আবু সাঈদ বলেন, তিনি (এমপি হারুন) কী কারণে যেন পরীমনির বিষয়ে বড় বেশি আগ্রহী। আমি জানি না, তার বাসায় কী অবস্থা। এর আগেও তিনি পরীমনির বিষয়ে সংসদে কথা বলেছিলেন। গতকালও (শুক্রবার) সুযোগ পেয়ে পরীমনির বিষয় সংসদে উপস্থাপন করেছেন।

হারুনুর রশীদ অপ্রাসঙ্গিকভাবে পত্রিকার উদ্ধৃতি দিয়ে বেশ কিছু আপত্তিকর বক্তব্য দিয়েছেন উল্লেখ করে স্পিকারের কাছে এমপি হারুনের ওই সব বক্তব্য এক্সপাঞ্জ করার দাবি জানান সরকারদলীয় এ হুইপ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys