মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

হামলাকারীকে ক্ষমা করে দিলেন লন্ডনের সেই মুয়াজ্জিন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: লন্ডন মসজিদের মুয়াজ্জিন রাফাত মাগলাদ তার ওপর হামলাকারীকে ক্ষমা করে দিয়েছেন। গতকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) জুমার নামাজের সময় তিনি বলেন, হামলাকারীর প্রতি আমার কোনও ঘৃণা নেই। তার জন্য আমার দুঃখ হচ্ছে।

রাফাত মাগলাদ বলেন, আমার কাছে মনে হয়েছে, কেউ আমাকে ইট দিয়ে আঘাত করেছে। আমি কেবল খেয়াল করলাম, আমার ঘাড় থেকে রক্ত ঝরছে। এরপর আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সবকিছুই হঠাৎ করে ঘটেছে।

এর গত বৃহস্পতিবার আসরের আজানের সময় রাফাত মাগলাদের ওপর ছুরি দিয়ে হামলা চালায় এক যুবক। এ হামলায় ৭০ বছর বয়সী রাফাত মাগলাদ ঘাড়ে আঘাত পান। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।হত্যাচেষ্টার অভিযোগে বর্তমানে কারাগারে রয়েছেন হামলাকারী যুবক।
এদিকে, হামলায় আহত হওয়ার পরেও কেন তিনি মসজিদে এসেছেন এমন প্রশ্নের জবাবে রাফাত মাগলাদ বলেন, শুক্রবারে জুমায় অংশ নেওয়া মুসলমান হিসেবে আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি আমি জুমায় না থাকতে পারি, তবে বড় কিছু আমি হারিয়ে ফেলব।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys