বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয়

হাবীবুল্লাহ সিরাজীর সফল অস্ত্রোপচার

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

নিউজ ডেস্ক: বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজীর অস্ত্রোপচার সফল হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে অস্ত্রোপচার করে তার শরীর থেকে একটি টিউমার অপসারণ করা হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

হাসপাতালের প্রশাসন ও মানব সম্পদ পরিকল্পনা বিভাগের পরিচালক ডা. এ কে এম মুজাহিদুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার সকালে হাবীবুল্লাহ সিরাজীর শারীরিক অবস্থা কিছুটা ঝুঁকিপূর্ণ ছিলো। তার পাকস্থলীতে নাড়ি জোড়া লেগে গিয়েছিলো। মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী রাতে তার অপারেশন করা হয়। অপারেশন করে তার শরীর থেকে একটি টিউমার অপসারণ করা হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে এখনো ভেন্টিলেশনের মাধ্যমে তিনি শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys