1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের

হাতিরঝিলে বেড়াতে আসা নাগরিকদের হয়রানির অভিযোগে আরও ৫৫ কিশোর আটক

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১

নিউজ ডেস্ক: রাজধানীর অন্যতম বিনোদন কেন্দ্র হাতিরঝিলে বেড়াতে আসা নাগরিকদের হয়রানির অভিযোগে আরও ৫৫ কিশোরকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (২৭ জানুয়ারি) রাতে হাতিরঝিলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৩ জনের কাছে যথাক্রমে ৮ পিস, ১২ পিস ও ২৫ পিস ইয়াবা পাওয়া গেছে।

এর আগে, হাতিরঝিলে বেড়াতে আসা বিনোদনপ্রেমীদের হয়রানি করার অভিযোগে ১৬ কিশোরকে আটক করে পুলিশ। গত মঙ্গলবার (২৬ জানুয়ারী) রাতে হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার (২৭ জানুয়ারী) বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রি‌লেশন্স বিভাগের দায়িত্বে থাকা এআইজি মো. সো‌হেল রানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স শাখা পরিচালিত ফেসবুক পেইজে একজন সম্মানিত নাগরিক জানান যে, রাজধানীর হাতিরঝিল এলাকায় অবসরে বিনোদন এবং সুন্দরভাবে সময় কাটানোর জন্য আগত বিনোদনপ্রেমীরা কিছু কিশোর কর্তৃক হয়রানির শিকার হচ্ছেন।

হাতিরঝিল এলাকায় অবসর কাটাতে বা বেড়াতে আসা মানুষের নিরাপত্তা প্রদানের জন্য পুলিশের প্রয়োজনীয় আয়োজন থাকা সত্ত্বেও বিষয়টি গুরুত্বসহ দেখার জন্য পুলিশ হেডকোয়ার্টার্স থেকে হাতিরঝিল থানার অফিসার ইনচার্জকে অবহিত করা হয়।
হা‌তির‌ঝিল থানার তাৎক্ষনিক উদ্যোগ ও তৎপরতায় গতকাল মঙ্গলবার (২৬ জানুয়ারী) রাতে হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকায় বেড়াতে আসা লোকজনকে উত্যক্ত করার অভিযোগে ১৬ জন কিশোরকে আটক করা হয়। পরে প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে কোন মামলা মুলতবী না পাওয়ায় তাদেরকে পিতা-মাতার জিম্মায় দেয়া হয়।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. সোহেল রানা জানান, হাতিরঝিলে বেড়া‌তে আসা মানুষ‌কে উত্ত্যক্ত করায় ৫৫ কি‌শোর‌কে আটক করে‌ছে হা‌তির‌ঝিল থানা পু‌লিশ।

তিনি আরও বলেন, হাতিরঝিলে অবসর সময় কাটাতে আসা মানুষের বিনোদনকালীন স্বস্তিদায়ক করার লক্ষ্যে বুধবার (২৭ জানুয়ারি) থেকে পোশাকে ও সাদা পোশাকে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। এছাড়া মোবাইল পেট্রোল টিমও দায়িত্ব পালন করবে। এর ফলে এখানে বেড়াতে আসা মানুষের অবসর উদযাপন আরও নিরাপদ হবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys