শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

হলিউড-বলিউড তারকাদের সারিতে বাঁধনও

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: ২০২১ সালে অভিনয়ের মাধ্যমে যারা বিশ্বজুড়ে সাড়া ফেলেছেন তাদের একটি তালিকা প্রকাশ করেছে ভারতের বিনোদনভিত্তিক ওয়েবসাইট ফিল্মিসিল্মি ডটকম (https://filmeshilmy.com)। সেখানে অভিনয়শিল্পীদের উল্লেখ করা হয়েছে ‘গেম চেঞ্জিং’ তারকা হিসেবে। অনুজ রাদিয়ার করা সেই তালিকায় রয়েছেন হলিউডের এমা স্টোন, লেডি গাগা; বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনের মতো তারকারা। আছেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরি হক বাঁধনও।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘গেম চেঞ্জিং’ মানে বোঝানো হয়েছে পারফরম্যান্সকে, যা কি-না অভিনয়শিল্পীর ফিল্মগ্রাফিকে এগিয়ে নিয়ে গেছে। এমন ৩৯ জনের নাম প্রকাশ করেছে তারা।

এ তালিকায় আরও রয়েছেন হলিউডের রিজ আহমেদ, দেব প্যাটেল, ক্রিস্টেন স্টুয়ার্ট, জেনিফার হাডসন, অ্যান্ড্রু গারফিল্ডসহ আরও অনেকে। আর বলিউডের কৃতি শ্যানন, কার্তিক আরিয়ান, পরিণীতি চোপড়া, মহিন রাইনাদের মতো তারকারা।

প্রতিবেদনে বাঁধন সম্পর্কে বলা হয়েছে, বাঁধন একজন ডেনটিস্ট, পাশাপাশি অভিনয় করেন। তিনি বাংলাদেশের গ্ল্যামারাস তারকা এবং অনেক দিন ধরেই মিডিয়াতে কাজ করেছেন।

সেখানে আরও উল্লেখ করা হয়েছে, এ বছরটি তার (বাঁধন) অভিনীত ‘রেহানা মরিয়ম নূর’ একটি গেম চেঞ্জার সিনেমা। এটি প্রথম বাংলাদেশি সিনেমা, যা কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। সিনেমাটি অফিসিয়ালি অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগেও জমা দেওয়া হয়েছে। এমন পারফরম্যান্সের পরে তিনি বলিউডের ভিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’ সিনেমায় অভিনয় করেছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys