1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

হবিগঞ্জের সড়কে গেল ৪ প্রাণ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১৮ জুলাই, ২০২২

নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সাতজন। আজ সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুর ১টা ৪০ মিনিটের দিকে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গের সিলেটগামী একটি বাস ও মাইক্রেবাসের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের এক নারী যাত্রী নিহত হন। আহত মাইক্রেবাসের যাত্রীদের বাড়ি নেত্রকোনার মদন উপজেলার ফতেহপুর গ্রামে। দীর্ঘদিন ধরে তারা মৌলভীবাজারে বসবাস করেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতলে পাঠায়।

হাসপাতালে নেওয়ার পথে নিহত হন দিলনাহার (৫৫) ও হেলেনা (২২)। আর চিকিৎসাধীন অবস্থায় নিহত হন মুরাদ মিয়া (২২)।

আহতরা হলেন নেত্রকোনার ফতেহপুর গ্রামের মহিউদ্দিন (৩৫), ইমরুল (৩৫), আকাশ (২৫), আতিকুর (৩৫), আনোয়ার (২৫), ফাইজুল (৩০) ও কামরুল (২৬)।

আহত আকাশ মিয়া বলেন, ঈদের ছুটিতে তারা গ্রামের বাড়িতে গিয়েছিলেন। আজ একটি মাইক্রেবাসে ১১ জন মৌলভীবাজারে ফিরছিলেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার করা হয়েছে জানিয়ে বলেন, দুর্ঘটনার শিকার যানগুলো জব্দ করা হয়েছে। মহাসড়়ক যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys