রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

হবিগঞ্জের যে মসজিদ পাল্টে দিয়েছে পুরো গ্রামের চিত্র

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২৩ মে, ২০২০

নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পল্লীতে নবনির্মিত দৃষ্টিনন্দন একটি মসজিদ পাল্টে দিয়েছে পুরো গুমগুমিয়া গ্রামের চিত্র। আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত মসজিদটি অন্যান্য এলাকার মানুষদেরও নজর কাড়ছে। দৃষ্টি নন্দন গম্বুজ বিশিষ্ট বৃহৎ এই মসজিদটি বাড়িয়ে দিয়েছে পুরো এলাকার সৌন্দর্য। নতুন মসজিদে আগ্রহ নিয়ে নামাজ আদায় করছেন গ্রামের মুসল্লিরা।

এক সময় এই অবহেলিত গ্রামে ছোট আকারের একটি মসজিদ ছিল। শুক্রবার অথবা ঈদের দিনে জামাতে সবাই এক সাথে নামাজ আদায়ের সময় জায়গার দেখা দিত সংকট। অনেক কষ্ট করে নামাজ আদায় করতে হতো গ্রামবাসীর। অবশেষে নতুন মসজিদ নির্মাণ হওয়ায় অনেক দিনের বেধে রাখা স্বপ্ন পূরন হলো গুমগুমিয়া গ্রামের মানুষের।

প্রায় ৩ একর জায়গার মধ্যে নির্মিত মসজিদটিতে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ আধুনিক জিনিসপত্র। তবে সব চাইতে বেশি আকৃষ্ট করেছে প্রাচীনতম আমলের বড় গম্বুজটি যা দূর থেকে দেখলে যে কাউকে মুগ্ধ করে। এখনও মসজিদের সকল কাজ সম্পন্ন হয়নি। প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে এই মসিজিদ নির্মাণ করেছেন ওই গ্রামের সন্তান লন্ডন প্রবাসী জিলু মিয়া। এই অবহেলিত গুমগুমিয়া গ্রামকে আধুনিক করতে আরো অনেক পরিকল্পনা রয়েছে তরুণ এই জিলু মিয়ার।

স্থানীয়রা বলেন, এক সময় জিলু মিয়া না থাকলেও, জিলু মিয়া কতৃক নির্মিত এই মসজিদটি থাকবে আজীবন। জিলু মিয়ার কথা সবাই মনে করবো।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys