সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

হঠাৎ ভূমিকম্প সারাদেশে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্ক: ভারত সীমান্ত লাগোয়া মিয়ানমারের ফালাম এলাকায় মাঝারি মাত্রার ভূমিকম্প হয়েছে, যা অনুভূত হয়েছে চট্টগ্রাম, ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তরের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বৃহস্পতিবার বিকাল ৫টা ৪৫ মিনিটে এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৯।

ওই এলাকার অবস্থান বাংলাদেশের ঢাকা থেকে ৩৬১ কিলোমিটার পূর্বে, চট্টগ্রাম থেকে ২১৮ কিলোমিটার পূর্বে, এবং ভারতের মিজোরাম রাজ্যের সাইহা থেকে ১১১ কিলোমিটার পশ্চিম উত্তর-পশ্চিমে।

তিন পার্বত্য জেলা, চট্টগ্রামসহ দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় এ ভূমিকম্প অনুভূত হওয়ার কথা জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। কম্পন টের পাওয়া গেছে রাজধানী ঢাকা থেকেও।

তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে আসেনি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys