শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয়

হঠাৎ অগ্নিকাণ্ড লাউয়াছড়া বনে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১

নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের বাঘমারা বন ক্যাম্পে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই একর প্রাকৃতিক বনের ক্ষতি হয়েছে বলে জানা গেছে। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

শ্রীমঙ্গল বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, শনিবার বেলা সাড়ে ১২টার দিকে উদ্যানের হীড বাংলাদেশের পাশের একটি টিলায় বনের ভেতর থেকে ধোঁয়া ওঠার খবর পান তারা। খবর পেয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।

ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

কমলগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নূরুল ইসলাম বলেন, যেখানে আগুন লেগেছে সেখানে কোনো পানির ব্যবস্থা নেই। সেখানে গাড়ি প্রবেশেরও সুযোগ নেই। তাই আগুন নেভাতে দেরি হয়েছে।

মৌলভীবাজার বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম জানান, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys