রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

হজে গিয়ে ২৩ জন বাংলাদেশির মৃত্যু

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২

নিউজ ডেস্ক: সৌদি আরবে আরও এক বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। এ নিয়ে এবার হজে গিয়ে ২৩ জন বাংলাদেশি হাজি মারা গেলেন। তবে হজ শেষে সৌদি থেকে এ পর্যন্ত দেশে ফিরেছেন ১২ হাজার ৩০৬ জন হাজি। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানিয়েছে।

গতকাল সোমবার পবিত্র মক্কায় মারা যান মো. কামাল উদ্দিন মজুমদার। তার পাসপোর্ট নম্বর EF0604591। তিনি চট্টগ্রাম হালিশহরের বাসিন্দা। মারা যাওয়া ২৩ জনের মধ্যে ১৬ জন পুরুষ ও সাতজন নারী। তাদের মধ্যে মক্কায় ১৯ জন, মদিনায় তিনজন ও জেদ্দায় একজন মারা যান।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, গত পাঁচদিনে মোট ৩৩টি ফ্লাইট ঢাকায় পৌঁছেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১৩টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ১৬টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালনা করেছে চারটি ফ্লাইট। আগামী ৪ আগস্ট ফেরত হজযাত্রীদের শেষ ফ্লাইট ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।

এবার ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ) সৌদি আরবে যান।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys