1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

হজের আগে ওমরাহ নয়

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৪ মে, ২০২৩

নিউজ ডেস্ক: আগামী ১৫ জ্বিলকদ বা ৪ জুনের পর এ বছর হজের আগে আর কাউকে ওমরাহ পালনের অনুমতি দেওয়া হবে না। এ ঘোষণা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গাল্ফ নিউজের প্রতিবেদেনে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়, এ বছর সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে আগামী ২৭ জুন।

তার আগে পালিত হবে পবিত্র হজ। আর হজের কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে এবং হজযাত্রীদের স্বাগত জানাতেই আর ওমরাহ পালন করতে দেওয়া হবে না।

সৌদি মন্ত্রণালয় আরও জানিয়েছে, যাদের ওমরাহ ভিসা ও অনুমতি দেওয়া হবে, তারা ওই ভিসা দিয়ে হজ পালন করতে পারবেন না। অর্থাৎ হজের জন্য আলাদাভাবে অনুমতি নিতে হবে।

খবরে বলা হয়েছে, যাদের কাছে ওমরাহ পালনের অনুমতিপত্র আছে, আগামী ২০ জ্বিলকদ তথা ৮ জুনের মধ্যে তাদের বাধ্যতামূলকভাবে মক্কা নগরী ছাড়তে হবে।

এর আগে সম্প্রতি সৌদি আরবের জন নিরাপত্তা বিভাগের সাধারণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয় যে, যাদের কাছে হজ মৌসুমের কাগজপত্র থাকবে না তাদের মক্কায় প্রবেশ করতে দেওয়া হবে না।

অধিদপ্তরের পক্ষ থেকে নির্দেশনা জারি করে বলা হয়, অনুমতিপত্র না থাকলে যে সব গাড়ি ও প্রবাসী মক্কা নগরীর বাইরে থাকেন, তাদের হজের মৌসুমে শহরটি ছেড়ে যেতে হবে। এই নিষেধাজ্ঞা ১৪৪৪ হিজরি সনের ২৫ শাওয়াল থেকে কার্যকর হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys