বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন

সড়ক দুর্ঘটনায় বাংলানিউজের সিনিয়র সাংবাদিক আহত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট ইকরাম-উদ দৌলা। মোটরসাইকেলে করে খিলক্ষেত যাওয়ার পথে পেছন থেকে তুরাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

বিএনপির প্রথম মনোনয়ন কিনলেন ঢাকা ১৮ – এর সাদী
শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজধানীর খিলক্ষেত থানা এলাকার লা মেরিডিয়ান হোটেলের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী পথচারীরা জানান, খিলক্ষেত লা মেরিডিয়ানের সামনের সড়ক দিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন সাংবাদিক ইকরাম। এ সময় পেছন থেকে দ্রুতগতির একটি বাস তার মোটরসাইকেলে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

এরপর তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে, পরে বাংলাদেশ মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়।

ইকরামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. সেলিম জানান, পেছন থেকে তুরাগ পরিবহনের একটি বাস ধাক্কা দিলে মোটরসাইকেলটি বাসের সামনের চাকার নিচে চাপা পড়ে যায়। আর সাংবাদিক ইকরাম মোটরসাইল থেকে ছিটকে পাশে পড়ে যান।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys