মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো

স্বাস্থ্য শিক্ষা সচিব সস্ত্রীক করোনায় আক্রান্ত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২০

নিউজ ডেস্ক: স্বাস্থ্য মন্ত্রণালয়েল স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে আছেন। তিনি ও তাঁর স্ত্রী বর্তমানে সুস্থ হওয়ার পথে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

রোববার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইনুল ইসলাম প্রধান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর গত ৫ দিন যাবৎ সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে আছেন। তিনি ও তার স্ত্রী বর্তমানে সুস্থ হওয়ার পথে।

২০১৯ সালের ৩১ ডিসেম্বর থেকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন মো. আলী নূর। এর আগে তিনি সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) মহাপরিচালক ছিলেন।

এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়েল স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আব্দুল মান্নানের সহধর্মিণী কামরুন্নাহার মৃত্যুবরণ করেন। শনিবার (১৩ জুন) দিবাগত রাত ১২টার পর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কামরুন্নাহার দুই পুত্র ও এক কন্যাসন্তানের জননী।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys