রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

স্বামীর কাছে যা চাইলেন মাহি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: ‘সারপ্রাইজ’ হিসেবে ফেসবুকে দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। বর তার বন্ধু-প্রেমিক কামরুজ্জামান সরকার রাকিব। ১৩ সেপ্টেম্বরের শুরুতেই বিয়ের ছবি প্রকাশ করেন এই অভিনেত্রী। আর ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আজ ১৩/০৯/২১ ইং ১২টা ৫ মিনিট: আমাদের বিবাহ সম্পন্ন হলো। এর আগের সব কথা আসলেই গুজব ছিলো। সবাই আমাদের জন্য দোয়া করবেন এটাই একমাত্র চাওয়া।’

১৩ সেপ্টেম্বর ছিল রাকিব সরকারের জন্মদিন। দিনটিকে স্মরণীয় করে রাখতেই এদিন বিয়ের আয়োজন করা হয়। রাকিবের জন্মদিনে বিয়ে করে মাহি নিজেকে স্ত্রী হিসেবে উপহার দিয়েছেন তাকে।

এদিকে, স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি দুটি ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী। সেই ছবির ক্যাপশনে মাহি লিখেছেন, ‘হ্যাপি বার্থ ডে টু ইউ বয়।’ সঙ্গে জুড়ে দেন ভালোবাসার ইমোজি। যোগ করে আরও লিখেছেন, ‘সারাজীবন আমার এভাবেই যত্ন নিবা কিন্তু। আমি পারতাম না।’

উল্লেখ্য, ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহি। আর চলতি বছরের ২২ মে পাঁচ বছরের বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন এই অভিনেত্রী। এরপরই রাকিবের সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়টি আলোচনায় আসে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys