1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

‘স্পর্শ করবেন না’ যা বললেন অভিনেত্রী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৪ মে, ২০২৩

নিউজ ডেস্ক: তারকাদের নিয়ে মাতামাতি করা নতুন কোনো ঘটনা নয়। তাদের দেখলে ছবি তুলতে যাওয়া, হাত দিয়ে সম্মান জানানো, আলিঙ্গন করা— এটা প্রায় দেখা যায়। কমবেশি সব তারকাকে এ ধরনের মুহূর্তের মুখোমুখি হতে হয়।

সম্প্রতি একটি অনুষ্ঠানে এক অনুরাগীর অনুরোধে তার সঙ্গে ছবি তুলতে গিয়ে সমস্যায় পড়লেন বলিউড অভিনেত্রী আহনা কুমরা।

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, এক অনুরাগীকে তিনি ছবি তোলার অনুমতি দেন। ওই অনুরাগী আহনা কুমরাকে স্পর্শ করে তুলতে যান, আর তাতেই চটে যান অভিনেত্রী।

তৎক্ষণাৎ জানিয়ে দেন, ‘স্পর্শ করবেন না’। ওই অনুরাগী অবশ্য তখনই হাত সরিয়ে দেন। ঘটনার পর বেশ বিরক্তির সঙ্গে ঘটনাস্থল থেকে হেঁটে বের হয়ে যান আহনা।

সেই ঘটনাটি নিয়ে হিন্দুস্তান টাইমসের কাছে মুখ খুলেছেন আহনা। তিনি বলেন, ‘আমি একটি ছবির জন্য রাজি হয়েছিলাম, কিন্তু আমায় স্পর্শ করার সঙ্গে সঙ্গেই বলে দিই, স্পর্শ করতে পারবেন না। বিষয়টি অদ্ভুত ছিল।’

আহনা বলেন, ‘বিশেষত যখন আমি আপনার সঙ্গে সহৃদয়তার সঙ্গে ব্যবহার করছি, তখন এটা হচ্ছে। আমি খুব বিনয়ের সঙ্গেই ছবি তোলার প্রস্তাবে না বলতেই পারতাম। কিন্তু আমি কখনই কারোর সঙ্গে অভদ্র আচরণ করি না।’

অভিনেত্রী আরও বলেন, ‘আসলে সামাজিকমাধ্যমের দৌলতে আমাদের মানুষ রোজই দেখে। আমরা পাবলিক ফিগার। তাই ভাবেন আমরা সহজলভ্য। একটা যে সীমারেখা আছে, সেটা মানুষ প্রায়ই ভুলে যান। ওরা আমাদের চেনেন, কিন্তু আমরা তো চিনি না।’

আহনার কথায়, ‘এ ধরনের অনুষ্ঠানে আমাদের যখন ডাকা হচ্ছে, তখন আমাদের নিরাপত্তার বিষয়টাও মাথায় রাখা উচিত। আমি অবাক যে এটাও সামাজিকমাধ্যমে পোস্ট হয়েছে। এবার থেকে আমি সতর্ক থাকব, এ ধরনের প্রস্তাব এলে বিনয়ের সঙ্গেই তা প্রত্যাখ্যান করব।’

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys