বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

সৌদিতে আন্তর্জাতিক ফ্লাইট নিষিদ্ধ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: আরও এক সপ্তাহের জন্য আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করল সৌদি আরব। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক ফ্লাইটের স্থগিতাদেশ আরও ৭ দিন বাড়ানো হয়েছে। একইসঙ্গে আকাশ, স্থল ও সমুদ্রবন্দর দিয়ে সৌদি আরবে প্রবেশের সকল কার্যক্রম আরও ৭ দিনের জন্য স্থগিত করা হয়েছে। সৌদি প্রেস এজেন্সি সূত্রে এ তথ্য জানানো হয়েছে। আরব নিউজ।

ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনার সেকেন্ড ওয়েভ শুরু হওয়ায় সংক্রমণ ও মৃত্যু বৃদ্ধির আশঙ্কায় ২১ ডিসেম্বর আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সৌদি আরব। সাত দিনের মেয়াদ শেষ হওয়ার শেষ দিনে আরও সাত দিনের জন্য নিষেধাজ্ঞা বৃদ্ধি করা হলো।

নতুন নিষেধাজ্ঞার ফলে যারা (বাংলাদেশি যাত্রী) আগে থেকে সৌদি আরব যাওয়ার টিকিট কিনে রেখেছিলেন তারা বিপাকে পড়েছেন। বিশেষ করে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা যাচ্ছে তারা সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়েছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys