1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

সৃজিতের সঙ্গে বাঁধন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১

নিউজ ডেস্ক: বাংলাদেশের লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের উপন্যাস ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ অবলম্বনে কলকাতার পরিচালক সৃজিত মুখার্জি নির্মাণ করেছেন ওয়েব সিরিজ। এতে ‘মুশকান জুবেরী’ চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। তার অভিনয়ের প্রশংসা করেছেন ওপার বাংলার এই নির্মাতা।

সৃজিত জানিয়েছেন, শুটিংয়ের সময় বেশ কষ্ট করেছেন বাঁধন। যার ফলেই জুবেরী চরিত্রটি সার্থক হয়েছে।

বাঁধনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরে এই নির্মাতা লিখেছেন, ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’র ডাবিং এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ শেষ হলো অবশেষে। কাজের জন্য আপনার আত্মত্যাগের প্রতি সম্মান জানাই বাঁধন। প্রতিকূল পরিস্থিতিতে শুটিং চালিয়ে যাওয়া, কাজ নিয়ে অসংখ্যবার প্রশ্ন তোলা, প্রচুর সময় চেয়ে নেওয়ার মাঝেও আপনি মুশকান জুবেরী চরিত্রটিকে জিতিয়ে দিয়েছেন এবং আমাকে গর্বিত করেছেন।’

ওটিটি প্ল্যাটফর্ম হইচই’র ওয়েব সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’র শুটিং হয়েছে সিকিমের জিরো পয়েন্টে ও পশ্চিমবঙ্গের বর্ধমান-দুর্গাপুর এলাকায়। এর বিশেষ একটি চরিত্রে অভিনয় করছেন অঞ্জন দত্ত, থাকছেন রাহুল বোস, অনির্বাণ ভট্টাচার্যসহ আরও অনেকে। শিগগিরই এটি দেখা যাবে হইচইয়ে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys