সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

সুস্থ হয়ে বাসায় ফিরলেন মুনতাসীর মামুন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১৮ মে, ২০২০

নিউজ ডেস্ক: করোনা ভাইরাস (কোভিড-১৯) থেকে মুক্ত হয়ে বাসায় ফিরেছেন ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন।

সোমবার (১৮ মে) সকালে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরেন তিনি।

এ তথ্য নিশ্চিত করেন বাংলা একাডেমির কর্মকর্তা ও মুনতাসীর মামুনের ছাত্র মামুন সিদ্দিকি।

তিনি বলেন, স্যার সোমবার সকালে বাসায় ফিরেছেন।

করোনার উপসর্গ নিয়ে গত ৩ মে (রোববার) রাতে রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন মুনতাসীর মামুন। সে সময় হার্টের সমস্যার কারণে তার তীব্র শ্বাসকষ্ট ছিলো। পরের দিন পরীক্ষা করে তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর আগের পরীক্ষায় তিনি করোনা নেগেটিভ ছিলেন।

মুনতাসীর মামুনের শারীরিক অবস্থার অবনতি ঘটলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গত ৭ মে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়।

এর আগে মুনতাসীর মামুনের মা জাহানারা খান ৮৬ বছর বয়সে করোনা থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys