বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

সুস্থতা কামনায় বিশ্বনেতারা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০

নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই দ্রুত বিশ্বনেতারা প্রতিক্রিয়া জানিয়েছেন। বেশিরভাগই তাদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। খবর নিউজ উইকের।

মহামারির শুরুর দিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হওয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির সুস্থতা কামনা করেছেন। টুইটারে তিনি লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডির জন্য আমার শুভকামনা। আশা করি তারা করোনাভাইরাস থেকে দ্রুত আরোগ্য লাভ করবেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্রুত টুইট বার্তায় ‘বন্ধু’ ট্রাম্পের আরোগ্য কামনা করেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও ট্রাম্প ও মেলানিয়ার দ্রুত আরোগ্য কামনা করে টুইটারে পোস্ট করেছেন। তাইওয়ানের পক্ষ থেকেও ট্রাম্পের আরোগ্য কামনা করে বার্তা পাঠানো হয়েছে।

ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেল লিখেছেন, ট্রাম্প ও মেলানিয়ার দ্রুত আরোগ্য কামনা করছি। আমাদের সবাইকে কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। প্রতিদিন। কোন স্থানে আমরা অবস্থান করছি তা মূখ্য নয়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys