শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

সুশান্তকে খুন করেছে সিদ্ধার্থ!

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০

নিউজ ডেস্ক: সুশান্ত সিং রাজপুতকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে এবং তা করেছে তাঁর বন্ধু সিদ্ধার্থ পিঠানি। এই দাবি করেছেন সুশান্তের বাবার আইনজীবী বিকাশ সিংহ। বুধবার একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বিকাশ বলেন, ‘‘সিদ্ধার্থ খুবই ধূর্ত এবং বুদ্ধিমান এক অপরাধী।’’

নিজের এই দাবির পক্ষে একাধিক যুক্তি ও দিয়েছেন বিকাশ। বিভিন্ন টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘সুশান্তের মৃতদেহের ছবি আমি দেখেছি। তাকে যে গলায় বেল্টের ফাঁস দিয়ে খুন করা হয়েছিল, এ বিষয়ে আমাদের কোনও সন্দেহ নেই। কারণ যে কাপড় সুশান্তের গলায় জড়ানো ছিল, তার থেকে গলায় ওই রকম গভীর ক্ষতচিহ্ন হতে পারে না।’’

বিকাশের দাবি, ‘‘এই কাজ করেছে সিদ্ধার্থই। একমাত্র সে-ই ঘটনার সময়ে সুশান্তের ফ্ল্যাটে ছিল।’’ অভিনেতার মৃত্যুর সময়ে তিনি যে ফ্ল্যাটের অন্য ঘরে ছিলেন, তা পুলিশের কাছে দেওয়া বয়ানে জানিয়েছিলেন সিদ্ধার্থও।

আইনজীবীর আরও দাবি, ‘‘সুশান্তের মৃত্যুর পরে প্রয়াত অভিনেতার পরিবারের সঙ্গে ভাল ব্যবহার করছিলেন সিদ্ধার্থ। নিয়মিত তাঁদের খোঁজ-খবরও নিচ্ছিলেন। কিন্তু সুশান্তের বাবা কে কে সিং পাটনায় এফআইআর দায়ের করার পরেই সিদ্ধার্থের হাবভাব পাল্টে যায়। তখন থেকেই সে রিয়াকে সাহায্য করা শুরু করে।’’ কে কে সিং অবশ্য তাঁর এফআইআরে সিদ্ধার্থের নামে কোনও অভিযোগ আনেননি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys