শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

সুপ্রিম কোর্টেও প্রত্যাখ্যাত ট্রাম্প

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছে আদালত। পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ভোটের ফলাফলে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে প্রত্যয়ন না করার জন্য সেখানকার আদালতে দায়ের করা আবেদন আগেই খারিজ করেছিল আদালত। মঙ্গলবার সুপ্রিমকোর্টও নিরাশ করেছে ট্রাম্পকে। খবর রয়টার্সের।

স্থানীয় আদালতে হেরে এ মামলার আপিল নিয়ে ট্রাম্প শিবির সুপ্রিম কোর্টে গিয়েছিল। ট্রাম্পের আশা ছিল, সুপ্রিম কোর্টে তার নিয়োগ দেওয়া তিনজন রক্ষণশীল বিচারপতির আনুকূল্য পাবেন। কিন্তু সুপ্রিম কোর্ট ট্রাম্প শিবিরের মামলাটি খারিজ করার ফলে ট্রাম্প আরেকটা বড় ধাক্কা খেলেন।

নির্বাচনী আইনে নিরাপদ সময় হিসেবে ৮ ডিসেম্বরের কথা উল্লেখ রয়েছে। অঙ্গরাজ্যগুলোকে এই তারিখের মধ্যে নির্বাচনী সব বিরোধ নিষ্পত্তির নির্দেশনা দেওয়া রয়েছে। যুক্তরাষ্ট্রের সংবিধানে ২০ জানুয়ারি তারিখকে নতুন প্রেসিডেন্টের শপথ নেওয়ার জন্য নির্ধারণ করে দেওয়া হচ্ছে।

এদিকে জর্জিয়া, অ্যারিজোনা ও উইসকনসিন অঙ্গরাজ্যের একাধিক মামলা ৮ ডিসেম্বর পর্যন্ত নিষ্পত্তি হয়নি। সর্বশেষ টেক্সাস অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন অন্য চার অঙ্গরাজ্যের ভোটের ফল চ্যালেঞ্জ করে মামলা করেছেন সুপ্রিম কোর্টে। এই পদক্ষেপকে নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়া বা সময়ক্ষেপণের আরেকটি হীন প্রচেষ্টা বলে মনে করা হচ্ছে।

৬ জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশনে অঙ্গরাজ্য থেকে পাওয়া ইলেক্টোরাল ভোট খোলা হবে। এমন যৌথ অধিবেশনে সভাপতিত্ব করবেন ভাইস প্রেসিডেন্ট। ইংরেজি বর্ণের আদ্যক্ষরের ক্রমানুসারে কংগ্রেস ও সিনেটের দুজন নিয়োগ করা কর্মকর্তা অঙ্গরাজ্য থেকে আসা ফলাফল পাঠ করে শোনানোর কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys