1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

সিলেটে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ যাত্রী নিহত হয়েছেন। নিহত তিনজনই প্রাইভেটকারের যাত্রী।

বুধবার (৩০ ডিসেম্বর) সকালে সিলেট-জকিগঞ্জ সড়কে উপজেলার হেতিমগঞ্জে পশ্চিমবাজার মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সাড়ে ৫টার দিকে একটি প্রাইভেটকার ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এসময় আগুনে তিন জনের মৃত্যু হয়। খবর পেয়ে দমকল বাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে প্রাইভেটকার থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতাল মর্গে পাঠায়।

সিলেটের গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে টহল পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। পরে তিনজনের মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। তবে, ঝলসে যাওয়ায় নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys