সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

সিনহা হত্যা : শিপ্রার পর জামিন পেলেন সিফাত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১০ আগস্ট, ২০২০

নিউজ ডেস্ক: জামিনে মুক্তি পেলেন কক্সবাজারে পুলিশের গুলিতে নিহত সাবেক সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খানের সহযোগী ও স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহেদুল ইসলাম সিফাত।

সোমবার সকালে কক্সবাজার আদালতে জামিন পান তিনি। একইসঙ্গে পুলিশের করা দুটি মামলার তদন্তভার র‌্যাবের হাতে হস্তান্তর করেছেন আদালত।

এর আগে রবিবার বেলা ১২টায় শুনানি শেষে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম দেলোয়ার হোসেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিপ্রা দেবনাথের জামিন আবেদন মঞ্জুর করেন। গতকাল মুক্তি পান সিপ্রা।

সিনহার অপর সঙ্গী শাহেদুল ইসলাম সিফাতের জামিন আবেদনের শুনানি হলেও আদালত তাঁকে আজ সোমবার জামিনের আদেশ দেন।

গতকাল কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারাহর আদালতে বেলা পৌনে ১২টায় হত্যা ও মাদকের দুটি মামলায় সিফাতের জামিন আবেদনের শুনানি হয়। একই সঙ্গে মামলার তদন্ত ভার র‍্যাবের কাছে দেওয়ারও আবেদন জানানো হয়।

গত ৩১ জুলাই রাতে মেজর (অব.) সিনহা ও সাহেদুল টেকনাফের মেরিন ড্রাইভ সড়ক ধরে যাচ্ছিলেন। বাহারছড়া ইউনিয়নের শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মো. রাশেদ খান। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় সাহেদুলকে। তিনি ও শিপ্রা দেবনাথ দুটি আলাদা মামলায় কারাগারে ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys