মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

সিদ্দিকবাজারে বিস্ফোরণ: ভবনের দুই মালিকসহ গ্রেপ্তার ৩

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩

নিউজ ডেস্ক: গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় তিন জনকে গ্রেপ্তার দেখিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার প্রধান ডিআইজি হারুন অর রশীদ।

গ্রেপ্তারকৃতরা হলেন- ওয়াহিদুর রহমান, মতিউর রহমান ও আ. মোতালেব মিন্টু। তাদের মধ্যে ওয়াহিদুর রহমান ও মতিউর রহমান ভবনের মালিক এবং অপরজন আ. মোতালেব মিন্টু ‘বাংলাদেশ সেনিটারি’ নামের দোকানের মালিক।

এর আগে ধসে পড়া একটি দোকানের মালিক আ. মোতালেব মিন্টুসহ বেশ কয়েকজনকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছিল।

উল্লেখ্য, মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে এখন পর্যন্ত ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া শতাধিক আহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys