মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

সিঙ্গাপুরে প্রথম বাংলাদেশি করোনা ভাইরাস আক্রান্ত রোগী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: সিঙ্গাপুরে শনাক্ত হয়েছেন প্রথম বাংলাদেশি করোনা ভাইরাস আক্রান্ত রোগী। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ৯ই ফেব্রুয়ারি ৩ জন নতুন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর নাম ঘোষণা করে। এ নিয়ে সিঙ্গাপুরে এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ জনে।

সিঙ্গাপুরের সংবাদমাধ্যম মাদারশিপ এই খবর দিয়েছে। খবরে বলা হয়, বাংলাদেশি ওই ব্যক্তির বয়স ৩৯ বছর। তিনি ওয়ার্ক পাস নিয়ে সিঙ্গাপুরে কাজ করছেন। তবে তিনি কখনো চীনে যাননি।

করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনের পর এ ভাইরাসে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে সিঙ্গাপুরে।

দেশটির এই দৈনিক বলছে, বাংলাদেশি ওই শ্রমিক গত ১ ফেব্রুয়ারি তার শরীরে করোনাভাইরাসের লক্ষণ বুঝতে পারেন। পরে তিনি সাধারণ একটি ক্লিনিকে যান। ৫ ফেব্রুয়ারি চিকিৎসকের পরামর্শ নিতে চেঙ্গি জেনারেল হাসপাতালে যান তিনি। ৮ ফেব্রুয়ারি নানা পরীক্ষা-নিরীক্ষা শেষে করোনা ভাইরাসে তাঁর আক্রান্তের বিষয়টি চিকিৎসকেরা নিশ্চিত করেন। পরে তাঁকে এনসিআইসিডিতে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys