বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

সালমান খান গ্রেপ্তার!

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ১১ মে, ২০২২

নিউজ ডেস্ক: ভারতের লখনৌর বাসিন্দা আজম আনসারি। বলিউডের ভাইজান সালমান খানের ভক্ত তিনি। আর তাই সালমানের নাচ, হাঁটা, কথা বলা, অভিনয়, স্টাইল সবই কপি করেন। তিনি উত্তরপ্রদেশের সালমান খান! সোশ্যাল মিডিয়ায় এই ‘নকল’ সালমান খানের রয়েছে অগণিত অনুসারী। গতকাল (৮ মে) এই যুবককে গ্রেপ্তার করেছে ঠাকুরগঞ্জ থানার পুলিশ।

টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানা গেছে, রোববার লখনৌ শহরের বিখ্যাত ক্লক টাওয়ারের কাছের ব্যস্ত রাস্তায় খালি গায়ে রিল ভিডিও বানাচ্ছিলেন আজম আনসারি। দেখতে ও চলনে সালমান খানের মতো হওয়ায় তাকে দেখতে সেখানে বেশ কিছু লোক ভিড় করে। ফলে ওই এলাকায় প্রচন্ড ট্রাফিক জ্যামের তৈরি হয়। পরে ঠাকুরগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বলিউড হাঙ্গামা সূত্রের খবর, রাস্তায় ভিডিও করার সময় ট্রাফিক জ্যাম তৈরি হওয়ায় কিছু যাত্রী পুলিশকে অভিযোগ করেন। এরপর পুলিশ আনসারির বিরুদ্ধে ১৫১ ধারায় শান্তি ভঙের অভিযোগে গ্রেপ্তার করেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys