সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

সানি লিওনের অজানা তথ্য

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

নিউজ ডেস্ক: সম্প্রতি ৪২ বছরে পা দিয়েছেন বলিউডের আবেদনময়ী অভিনেত্রী সানি লিওন। এক যুগ ধরে ড্যানিয়েলের সঙ্গে সুখে সংসার করছেন তিনি। কিন্তু প্রথমদিকে তার ভালোবাসায় সাড়া দেননি সানি। বিয়ে করতেও রাজি ছিলেন না। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন তিনি। লাস ভেগাসের এক রেস্তরাঁয় ড্যানিয়েলের সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল।

সেদিন নাম জিজ্ঞেস করে ফোন নম্বর ও ই-মেইল আইডি চেয়ে নেন ড্যানিয়েল। এরপর তাকে নিজের মনের কথা জানান। কিন্তু ড্যানিয়েলের ভালোবাসার কথা শুনেও সানি রাজি হননি। সানির দিক থেকে কোনো রকম সাড়াই মেলেনি। তারপর থেকে যতবারই সানি সেই রেস্তরাঁয় গেছেন ফুলের তোড়া পেয়েছেন।

একদিকে মায়ের মৃত্যু অন্যদিকে সম্পর্ক বিচ্ছেদের ফলে সেই সময়টাতে সানি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

অবশেষে সমস্ত কিছু থেকে বেরিয়ে একদিন ড্যানিয়েলের সঙ্গে ডেটে যান সানি। প্রথম দিন ডেটে গিয়েই একে-অপরের সঙ্গে প্রায় পাঁচ ঘণ্টা সময় কাটিয়েছিলেন। তারপর থেকে ভালোলাগার শুরু। দীর্ঘ ৩ বছর ডেটিংয়ের পর ২০১১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন দু’জনে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys