বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

সাত মাসে ভূমধ্যসাগরে ৯৭০ অভিবাসীর প্রাণহানি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৮ জুলাই, ২০২১

নিউজ ডেস্ক: চলতি বছর ভূমধ্যসাগর অতিক্রম করে ইউরোপে পাড়ি জমাতে গিয়ে মারা গেছেন কমপক্ষে ৯৭০ জন অভিবাসন প্রত্যাশী। সর্বশেষ লিবীয় উপকূলে ৫৭ জনের মৃত্যু হয়। মঙ্গলবার জাতিসংঘ এ কথা জানিয়েছে। খবর এএফপির।

জাতিসংঘের অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা (আইওএম) জানায়, কমপক্ষে ৫৭ অভিবাসী লিবিয়া উপকূলে তাদের নৌকা ডুবে যাওয়ায় প্রাণ হারিয়েছে। অনেক ঝুঁকিপূর্ণ ভূমধ্যসাগর সি ক্রসিং রুট পাড়ি দিয়ে ইউরোপে চলে যাওয়ার সময় ঘটা এটি হচ্ছে সর্বশেষ মর্মান্তিক ঘটনা।

আইওএম জেনেভায় সাংবাদিকদের বলেছে, নিখোঁজদের মধ্যে কমপক্ষে ২০ নারী ও দুই শিশু রয়েছে।

রোববার রাজধানী ত্রিপোলির প্রায় ১২০ কিলোমিটার পূর্বে অবস্থিত লিবিয়ার খোমস বন্দর থেকে নৌযানটি ছেড়ে যায়। পরে সমস্যা দেখা দেয় এবং পানি ঢুকে পড়ায় তা ডুবে যায়।

আইওএম মুখপাত্র পল ডিলন বলেন, “স্থানীয় জেলে ও লিবীয় কোস্টগার্ড পানি থেকে ১৮ জনকে উদ্ধার করেছে।”

“প্রাণে বেঁচে যাওয়া এসব ব্যক্তি আমাদের কর্মকর্তাকে বলেছে, এ নৌকা ডুবির ঘটনায় কমপক্ষে ৫৭ জন নিখোঁজ রয়েছে।”

“লিবিয়ায় থাকা আমাদের কর্মকর্তারা প্রাণে বেঁচে যাওয়া ব্যক্তিদের জরুরি চিকিৎসা সেবা, খাদ্য, পানি ও সান্ত্বনা দেয়। তারা সকলে নাইজেরিয়া, ঘানা ও জাম্বিয়ার নাগরিক।”

২০২১ সালের এ পর্যন্ত ভূমধ্যসাগর রুটে এ নিয়ে প্রায় ৯৭০ পুরুষ, নারী ও শিশু প্রাণ হারালো।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys